রাজশাহীতে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

রাজশাহীর পবা উপজেলার সুতাহাটীতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার ২৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় আল-আবরার একাডেমিতে স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ প্রকল্প এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী এবং সচ্ছলতা অ্যাসোসিয়েশনের শিশুদের জন্য আয়োজিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল—‘প্রতিটি সুস্থ শিশু, এক অবারিত আলো।’ কর্মসূচিতে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য এবং মৌলিক শিক্ষা ও সাক্ষরতার ওপর গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান মো. একরাম হোসেন, সভাপতি, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রোটারিয়ান পিপি মো. কবির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর পাবলিক ইমেজ চেয়ার ডা. ডি এম জহুরুল ইসলাম এবং সচ্ছলতা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমান ফার্সী। সালমান ফার্সী অনুষ্ঠানের আয়োজকের দায়িত্বও পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি এ আর জোয়ারদার, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার নাজমা রহমান, রোটারিয়ান পিপি মো. সাইফুল ইসলাম এবং রোটারিয়ান সানজিদা জামান রুমুসহ রোটারি ক্লাব ও আয়োজক সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পুষ্টি, স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। শিশুদের কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তাঁরা উল্লেখ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top