পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া  ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে গরুসহ মিনি ট্রাক কঁচা নদীতে পড়ে যায়। এতে ট্রাকে বাঁধা অবস্থায় আটকা পড়ে গরুটি পানিতে ডুবে মারা যায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৪.৪০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,  খুলনা থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেট্রো-ন ১৮-৬৮৪১’ নম্বরের মিনি পিকআপটি একটি গরু নিয়ে বরগুনার উদ্দেশ্যে যাচ্ছিল। টগড়া ফেরিঘাটে পৌঁছানোর পর ফেরির চালক মোঃ কামরুল ইসলাম ও সহকারী মোঃ বাতেনের নির্দেশনা অনুযায়ী ট্রাকটির চালক মীর তানজিদ হোসেন বিপ্লব গাড়িটি ফেরিতে তোলার চেষ্টা করেন। এ সময় ফেরির ডালা সঠিকভাবে আটকানো না থাকায় অসাবধানতাবশত পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি কঁচা নদীতে পড়ে যায়।দুর্ঘটনার পর নদীর পানিতে তলিয়ে গিয়ে ট্রাকে থাকা গরুটি মারা যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মৃত গরুটি উদ্ধার করা সম্ভব হলেও ট্রাকটি নদীর পানিতে তলিয়ে যায়।
গরুর মালিক বরগুনা সদরের বাসিন্দা মোঃ রুবেল মোল্লা জানান, মৃত গরুটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। ঘটনার পর থেকে ডুবে যাওয়া মিনি ট্রাকটি উদ্ধারে স্থানীয় চেষ্টা অব্যাহত রয়েছে। তবে খবর লেখা পর্যন্ত নদী থেকে গাড়িটি তুলতে সক্ষম হননি উদ্ধারকারীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরির ডালা খোলা থাকা এবং অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও  কতৃপক্ষকে সচেতন হওয়ার অভিমত ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *