সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

জেলায় আবারও সেরা গলাচিপা নুতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা

,
পটুয়াখালী জেলায় দাখিল ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখে আবারও জেলায় শীর্ষস্থান অর্জন করেছে গলাচিপা নুতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা।
বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে গলাচিপা নুতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা থেকে মোট ২৭ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি অর্জন করে।
প্রাপ্ত ফলাফলের মধ্যে ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ১২ জনসহ মোট ১৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এছাড়া দাখিল অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণ গ্রেডে ৬ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
এমন সাফল্যে উচ্ছ্বসিত মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা এই অর্জনকে প্রতিষ্ঠানের সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম ও নিবেদিত শিক্ষকতার ফল বলে মনে করছেন।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই বলেন, “আমাদের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেছে। ভবিষ্যতে যাতে তারা আরও ভালো ফল করতে পারে, সে জন্য আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখব।” তিনি এ সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tags:

সম্পর্কিত খবর :