সাম্প্রতিক
বেনাপোলে ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা টিলার মাটি কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড এমপিরা ধর্মীয় রীতি অনুযায়ী সংসদে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাতে পারবেন: স্পিকার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা

টিলার মাটি কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত

বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‎পিতা হারা কিশোর মোঃ সায়েম। বয়স ১৫ বছর। ছাগলনাইয়া নিজপানুয়া থেকে এসে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে  বসবাসের জন্য ছোট একটি ঘর করেছেন মাস খানেক আগে। সেখানে বোন ও মা কে নিয়ে বসবাস করছেন। এর ৬-৭ মাস আগে টিলার পাদদেশে জায়গা ক্রয় করেন। গতকাল বুধবার (১৭ জুন) রাত ৮ টা নাগাদ নিজের ঘরের পাশের টিলা থেকে মাটি কাটতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে নিহত হন তিনি।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, টিলার পাশেই ছোট একটি টিনের ঘর করেছে নিহত কিশোর সায়েমের মা ছালেহা বেগম। তিনি ছাগলানাইয়া উপজেলার নিজপানুয়া মৃত বশর আহমেদ এর স্ত্রী। গত মাস খানেক আগে ১ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে এখানে বসবাস শুরু করেন। গতকাল রাতে ঘরের পাশে টিলা থেকে মাটি কাটতে গিয়ে নিহত হন কিশোর সায়েম। মূলত টিলা কেটে মাটি তার বসতভিটা ভরাট  করছিল।

‎প্রত্যক্ষ্যদর্শীরা জানান, নিহত সায়েম দিনে শ্রমিক হিসেবে কাজ করে। রাতে তার নিজের ঘরের জন্য পাশের টিলা থেকে কয়েকদিন যাবৎ একা একা মাটি কেটে ঘরের জায়গা ভরাট করছে। গতকাল সায়েম যখন মাটি কাটছিল তখন সোহেল রানা সহ বেশ কয়েকজন কিশোর তার আশপাশে খেলাধুলা করছে। হঠাৎ একটি মাটির স্তুপ তাদের উপর পড়ে। স্তুপে সায়েম এবং সোহেল আটকা পড়ে। এরপর দীর্ঘ ৩০ মিনিট চেষ্টার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কিশোর সায়েমকে মৃত ঘোষণা করে অপর কিশোর সোহেল আঘাত পেলেও বর্তমানে সুস্থ আছে।

‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তখন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তারা জানান একজন মারা গেছে।

Tags:

সম্পর্কিত খবর :