সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

টেকনাফে ডাকাতি করতে এসে জনতার হাতে এক সদস্য আটক, এলাকায় আতঙ্ক

কক্সবাজারের টেকনাফে ডাকাতি করতে এসে জনতার হাতে আটক হয়েছে ডাকাত দলের এক সদস্য। বুধবার রাত ৮টার দিকে বাহারছড়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি নুরুল আমিন (প্রকাশ কালাবদা), তার পিতার নাম মোহাম্মদ আলী (প্রকাশ মইগ্গা) বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা ব্যবসায়িক কাজে বাইরে থাকাকালে বাড়িতে মা ও ছোট ভাই একা ছিলেন। এ সময় একটি ডাকাতদল বসতবাড়িতে হানা দেয়। পরিস্থিতি টের পেয়ে মা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে এক ডাকাত সদস্যকে ধারালো অস্ত্রসহ আটক করে। তবে অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, টেকনাফ উপকূলীয় অঞ্চলে দিনদিন নিরিবিলি পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। অপহরণ ও ডাকাতচক্রের পেছনে প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় রয়েছে বলেও দাবি করেন তারা।

Tags:

সম্পর্কিত খবর :