সাম্প্রতিক
মান্দায় দায়সারা আয়োজনে হলরুমের ভেতর চলছে জাতীয় ফল মেলা চিলমারীতে মাদক ব্যবসায়ীদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ২৩ জুন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা, সজাগ থাকার আহ্বান মীর শাহে আলমের কালিয়াকৈরে বিষাক্ত পানির তাণ্ডবে, গার্মেন্টসে কারখানার দূষিত পানি খেয়ে ১৫০ শতাধিক শ্রমিক অসুস্থ ।কারখানা বন্ধ ঘোষণা লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন তাড়াশ উপজেলায় মৎস্যচাষ প্রকল্প বিষয়ক মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু প্রতিমন্ত্রীকে জড়িয়ে সংবাদ প্রকাশের জেরে বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা বদলির এক মাস পরও কর্মস্থলে বহাল শজিমেকের প্রধান সহকারী মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ অস্ত্র, গায়ে লেখা ‘মেইড ইন পাকিস্তান’

তাড়াশ উপজেলায় মৎস্যচাষ প্রকল্প বিষয়ক মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়  ‘নিমগাছি সমাজভিত্তিক মৎস্যচাষ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় সুফলভোগী সদস্যদের সাথে এক মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মাধাইনগর ইউনিয়নের জোড় পুকুর নামক গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুকুর পরিচালনা কার্যক্রমকে আরও গতিশীল ও বিজ্ঞানসম্মত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের মাধ্যমে এলাকার মৎস্যজীবীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। সরকারি এই সুযোগ কাজে লাগিয়ে আধুনিক পদ্ধতিতে পুকুর পরিচালনা করলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি মৎস্যচাষীরা আর্থিকভাবে লাভবান হবেন।” তিনি উপস্থিত সদস্যদের পুকুর ব্যবস্থাপনা ও মাছ চাষের সঠিক নিয়মাবলি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম আজম এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন (ভিএস) ডা. মো. বাদল মিয়া।
বক্তারা মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং উন্নত জাতের পোনা অবমুক্তকরণ, মৎস্য খাদ্য ও পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মাঠ দিবসে স্থানীয় মৎস্যচাষি ও প্রকল্পের সুফলভোগী সদস্যরা অংশগ্রহণ করে মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

Tags:

সম্পর্কিত খবর :