সাম্প্রতিক
মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত অবশেষে ৩ ঘণ্টা পর ছেড়ে গেলো সোনার বাংলা এক্সপ্রেস, চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল শুরু দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেফতার নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পদ্মা সেতুর ৪ বছর, টোল আদায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার জয়রামপুর গ্রামের মোঃ মাহাফুজ (২৯) ও মোঃ জিয়ারুল ইসলাম (২২), রামনগর গ্রামের মোঃ মাসুম আলী (২৩) এবং কালিয়ারকরি এলাকার মোঃ শাহজাহান আলী।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এই ৪ আসামিকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :