সাম্প্রতিক
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।

বঙ্গভবনে পৌঁছালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে পুলিশের একটি অশ্বারোহী দল স্বাগত জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) নিয়ম অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর তিনি বঙ্গভবনে নিজ অফিসকক্ষে যান এবং বঙ্গভবনের জেষ্ঠ্য কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগ সচিব বঙ্গভবনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পরে হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

প্রসঙ্গত, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এদিকে, নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করলেও তিনি বঙ্গভবনে উঠবেন না। সংসদে স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন তিনি।

Tags:

সম্পর্কিত খবর :