দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হকের সুস্থতা কামনায় খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়েছে। তার আকস্মিক অসুস্থতার খবরে খুলনার গণমাধ্যম অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে খুলনার সংবাদপত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। গতকাল বিকালে ফুলবাড়ীগেট খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির












