সাম্প্রতিক
নওগাঁর মান্দায় জলাবদ্ধতা নিরসনে জিয়া খালের কচুরিপানা অপসারণ নজিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রথযাত্রা অনুষ্ঠিত ভোলার চরফ্যাশনে নিহত শিক্ষার্থীর পরিবারের দাঁড়ালো শিক্ষা প্রতিষ্ঠান ফ্যাসিস্ট এর দোসর জবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামকে ক্যাম্পাস ছাড়া করেছে শিক্ষার্থীরা ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২৫ মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা চট্টগ্রামের মনসুরাবাদে দারোয়ানকে পিটিয়ে হত্যা মরদেহ মিললো গ্যারেজে, আটক ১ বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর দেহ আর রক্তাক্ত সন্তান কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ

নওগাঁর মান্দায় জলাবদ্ধতা নিরসনে জিয়া খালের কচুরিপানা অপসারণ

নওগাঁর মান্দায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাঠপর্যায়ে জোরদার তৎপরতা শুরু হয়েছে। উপজেলার পরানপুর ইউনিয়নের হাটর এলাকায় শীব নদীর (জিয়া খাল) ৪টি ব্রিজের মুখ থেকে নিবিড়ভাবে কচুরিপানা অপসারণের কাজ চলছে। স্থানীয় কৃষকদের ফসল রক্ষা ও পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে পরানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমানের নেতৃত্বে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরানপুর ইউনিয়নের হাটর এলাকায় জিয়া খালের (শীব নদী) ৪টি ব্রিজের মুখে কচুরিপানা জমে পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ফসলি জমি তলিয়ে যায়। স্থানীয় কৃষকদের তলিয়ে যাওয়া বর্ষাকালীন ধান রক্ষা এবং নির্বিঘ্নে আমন চাষের সুবিধার্থে গত তিন দিন ধরে সেখানে পুরোদমে কচুরিপানা অপসারণের কাজ চলছে।
৩নং পরানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান বলেন, “স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ নির্দেশনায় জলাবদ্ধতা দূর করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রায় ২০০ শ্রমিক এই কচুরিপানা অপসারণ কাজে নিয়োজিত রয়েছেন।”
তিনি আরও বলেন, “কৃষকদের বর্ষা মৌসুমের ধান রক্ষা এবং আমন ধান রোপণের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পানিবন্দি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। পানি নিষ্কাশন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এদিকে জিয়া খালের কচুরিপানা অপসারণ কার্যক্রম ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মাঠপর্যায়ে পরিদর্শন করেছেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান ও পরানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শন শেষে কর্মকর্তারা জলাবদ্ধতা দ্রুত নিরসনে প্যানেল চেয়ারম্যানের এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
অপরদিকে, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি ও দলীয় উদ্যোগে ত্রাণ সহায়তা ও শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রথম দফায় ভালাইন ইউনিয়নের মনোহরপুর, গাংতা ও চুকিনগর এলাকায় ১০০ পরিবারের মাঝে উপজেলা যুবদলের শুকনো খাবার বিতরণের পর, অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও সহায়তার হাত বাড়ানো হচ্ছে।
উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল জানান, “প্রথম ধাপের পর আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমাদের মানবিক সহায়তা কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হচ্ছে। কোনো পানিবন্দি মানুষ যেন খাদ্যের সংকটে না পড়েন, তা নিশ্চিত করতে যুবদলের নেতা-কর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।”
মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। খালের পানি নিষ্কাশনের অগ্রগতির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য সরকারিভাবে নতুন করে বরাদ্দ ও জরুরি সহায়তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

Tags:

সম্পর্কিত খবর :