সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

নির্বাচনের ইসতিহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল পুনঃখনন ও রাস্তার উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে কৈচাপুর ইউনিয়নের বড় খালের পাড় খালের পুনঃখনন কাজ, হালুয়াঘাট সদর ইউনিয়নের কচুন্দরা খালের পুনঃখনন কাজ, আমতৈল ইউনিয়নের বড়বিলায় বড়বিলা-বাহির শিমুল সড়কের নির্মাণ কাজ উদ্ভোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৮ (ঈশ্বরগঞ্জ) এর মাননীয় জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ ৫ (মুক্তাগাছা) এর মাননীয় জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদ এর নবনিযুক্ত প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান সরকার।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে উন্নয়নের প্রতিশ্রুতি সরকার গঠনের পূর্বে নির্বাচনী ইসতিহারে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আজকে হালুয়াঘাটে ৪ টি রাস্তার কাজের ভিত্তি প্রস্তর ও ২টি খাল খননের উদ্ভোধন করলাম, আর এতেই প্রমাণ করে উন্নয়নের সরকার জাতীয়তাবাদী সরকার, তারেক রহমানের সরকার। বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। খাল পুনঃখননের মাধ্যমে কৃষকরা যেমন সেচ সুবিধা পাবেন, তেমনি বর্ষা মৌসুমে জলাবদ্ধতাও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুজ্জামান, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, হালুয়াঘাট সার্কেল এএসপি মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাকিয় সুলতানা রোজী, হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, ব্যারিস্টার আ.স.ম খালিদ ইকবাল নিটোল, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ, স্থানীয় চেয়ারম্যান শফিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Tags:

সম্পর্কিত খবর :