নড়াইলের লোহাগড়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুল মোল্যা (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল বুধবার সকালে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে পৌরসভার পারছাতরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. আশরাফুল মোল্যা লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত বাবু মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে লোহাগড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাঁরছাতরা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে
আশরাফুল মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির ৯ হাজার টাকা জব্দ করে গোয়েন্দা পুলিশ।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



