সাম্প্রতিক
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না ফিটনেস সনদ মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৮ মাসের কারাদণ্ড রাজশাহীর নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন জাকির সহ যুবলীগ ছাত্রলীগের চার নেতাকে আদালতে প্রেরণ ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন মোহাম্মদপুর রাতারাতি অপরাধমুক্ত করা সম্ভব নয়, পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের মুখ ঢেকে কথা বলে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার

পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের

শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে পর্দা ও নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করায় এবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সম্প্রতি ৩০২ বিধি অনুযায়ী স্পিকারের কাছে অভিযোগ জমা দেন তিনি। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ারও ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের এ সংসদ সদস্য।

গত ১৪ জুন ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আলোচনায় নারীর পর্দা ও নিকাব নিয়ে মনিরুল হক চৌধুরীর মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শক্তভাবে নিয়ন্ত্রণ করেন পরিস্থিতি। জানান, ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলা সংসদের রীতি বিরোধী।

বক্তব্যের বিতর্কিত ঐ অংশ এক্সপাঞ্জের ঘোষণা দেন তিনি। পরে বক্তব্য শেষ করারও সুযোগ দেন মনিরুল হক চৌধুরীকে। সংসদের এ উত্তাপ ছড়িয়ে পড়ে রাজপথেও। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় হেফাজতে ইসলামসহ ধর্মীয় সংগঠনগুলোও।

রাজপথে যখন বিরোধী দলের ক্ষোভ তখন উল্টো সংসদে বক্তব্য এক্সপাঞ্জ করায় ৩০২ বিধির আওতায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেন এমপি মনিরুল হক চৌধুরী।

বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে তিনি যাবেন না বলেও ওিই চিঠিতে উল্লেখ করেন তিনি। এ ধরনের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। কার্যপ্রণালীবিধি অনুযায়ী এর সুরাহা করার কথা জানান তিনি।

তবে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দাবি, সংসদে নারীর পর্দা বা নিকাব নিয়ে কোনো কটূক্তি করেননি। কেউ দাবি জানানোর আগেই ডেপুটি স্পিকার কী কারণে বক্তব্য এক্সপাঞ্জ করেছেন, তা জানতে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

এ ঘটনায় অপমানিত বোধ করছেন বলে জানান চার বারের এ সংসদ সদস্য। দাবি করেন, পারিবারিকভাবে তিনি ধর্মীয় অনুশাসন পালন করেন।

Tags:

সম্পর্কিত খবর :