সাম্প্রতিক
তরুণ সমাজ থেকে বিতাড়িত হয়ে সমকামীদের কাছে টানার বার্তা আরএসএস প্রধানের! চুয়াডাঙ্গায় খাল খনন শেষে প্রায় ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পিরোজপুর পৌর শ্মশানের মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুর

পিরোজপুর পৌর এলাকার পৌর শ্মশানের কালীমন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরের প্রণামী বাক্স ও মৃতদেহ সৎকারের বিভিন্ন সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফুল ইসলাম। সোমবার (১ জুন) ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সকালে স্থানীয়রা শ্মশান কালীমন্দিরে এসে দেখতে পান, মন্দিরের ভেতরে থাকা প্রতিমার কিছু অংশ ভাঙচুর করা হয়েছে এবং একটি প্রতিমায় আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া মন্দিরের গেট ভেঙে ভেতরে থাকা প্রণামী বাক্স ও মৃতদেহ সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সুপারসহ সদর থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, কালীমন্দিরসংলগ্ন শিবঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভাঙা প্রতিমার অংশ বাইরে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। শ্মশানের প্রধান ফটকও ভাঙচুর করা হয়েছে। সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মন্দিরে থাকা টাকা ও মালামাল চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করেছিল। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।

ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন এবং পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :