পিরোজপুরে মানব পাচার মামলায় পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড প্রদান

পিরোজপুরে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) পিরোজপুরের মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘটিচড়া এলাকার মো: কুদ্দুস, হবিগঞ্জের বাহুবল এলাকার কাশেম ওরফে কাদের মোল্লা, শাহরাস্তি এলাকার রবিউল আলম ওরফে মানিক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার জামাল শিকদার ওরফে জিয়া ও কক্সবাজারের কুতুবদিয়া এলাকার পলাশ চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়,  মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭ ধারায় আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।
এ ঘটনায় মঠবাড়িয়া থানায় ২০১৪ সালের ৩ জুন মামলা করা হয়। পরবর্তী সময়ে মামলাটি পিরোজপুরে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। মামলার বিচার শেষে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় বলে উল্লেখ করেন।এরই প্রেক্ষিতে আদালত প্রত্যেক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা দেন।
অনাদায়ে প্রত্যেককে আরো ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় জামাল শিকদার ওরফে জিয়া এবং পলাশ চৌধুরী আদালতে উপস্থিত ছিল। অপর তিন আসামী কুদ্দুস, কাশেম ওরফে কাদের মোল্লা এবং রবিউল আলম ওরফে মানিক পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত পলাতক আসামিদের আদালতে আত্মসমর্পণের পর আইনানুগভাবে সাজা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কচুয়া বাজারে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা, সিঙ্গার শোরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন”

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অমান্য করায় চাঁদপুরের কচুয়া বাজারে