পিরোজপুরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।
রবিবার (৩০ আগস্ট) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এসব বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বৃক্ষ বিতরণকালে এলিজা জামান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। পাশাপাশি নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করলেন এলিজা জামান
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
নড়াইলের কালিয়ায় মেহগনি বাগান থেকে বন্দুক উদ্ধার
August 31, 2026
নাঙ্গলকোটে যুবককে কুপিয়ে জখম
August 31, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

ছাত্রদল নেত্রী আর্নিকা আরাফাতের উদ্যোগে জবি ছাত্রী হলে প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা বিষয়ক কর্মশালা
August 31, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ‘প্রজনন স্বাস্থ্য ও

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩
August 31, 2026
কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহজনক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই
August 31, 2026
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট

১ সেপ্টেম্বর আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ এমপি’র নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি
August 31, 2026
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের হাতে গড়া

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
August 31, 2026
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ