সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগ, কিশোর অভিযুক্ত—হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম।

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে পূর্বধলা উপজেলার ৬ নম্বর পূর্বধলা ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম মো. কাউসার (১০), পিতা মো. সবুজ মিয়া। অভিযুক্ত মো. তানভীর আজান (১৭), একই গ্রামের বাসিন্দা।

অভিযোগে বলা হয়, ঘটনার সময় অভিযুক্ত তানভীর আজান কৌশলে শিশুটিকে তাদের বসতঘরে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তার সঙ্গে বলাৎকার করে। একপর্যায়ে ভিকটিম চিৎকার করলে অভিযুক্ত তাকে ছেড়ে পালিয়ে যায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পর থেকে শিশুটি তীব্র শারীরিক ব্যথায় ভুগছে এবং স্বাভাবিকভাবে বসতে বা শুতে পারছে না। পরে বুধবার (৮ এপ্রিল) সকালে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ভিকটিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটি পায়ুপথে তীব্র ব্যথা অনুভব করছে এবং স্বাভাবিকভাবে বসতে বা শুতে পারছে না। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :