সাম্প্রতিক
মান্দায় দায়সারা আয়োজনে হলরুমের ভেতর চলছে জাতীয় ফল মেলা চিলমারীতে মাদক ব্যবসায়ীদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ২৩ জুন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা, সজাগ থাকার আহ্বান মীর শাহে আলমের কালিয়াকৈরে বিষাক্ত পানির তাণ্ডবে, গার্মেন্টসে কারখানার দূষিত পানি খেয়ে ১৫০ শতাধিক শ্রমিক অসুস্থ ।কারখানা বন্ধ ঘোষণা লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন তাড়াশ উপজেলায় মৎস্যচাষ প্রকল্প বিষয়ক মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু প্রতিমন্ত্রীকে জড়িয়ে সংবাদ প্রকাশের জেরে বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা বদলির এক মাস পরও কর্মস্থলে বহাল শজিমেকের প্রধান সহকারী মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ অস্ত্র, গায়ে লেখা ‘মেইড ইন পাকিস্তান’

ফের বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারতীয় তিন নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পুশইনের আনা ব্যক্তিদের বর্তমানে ভারতের কাটাঁতারের ওপারে ভারতের ভিতরে নিয়ে গেছেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।

রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট গ্রাম সীমান্তের ওপারে ভারতের দাওয়ারিকামারী গ্রাম সীমান্তে এ ঘটনাটি ঘটে ঘটেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ২টার দিকে উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়ন কালিরহাট গ্রাম সীমান্তের ৮৫৫ মেইন পিলারের লাগোয়া স্থান দিয়ে ওপারে ভারতের ভারতের দাওয়ারিকামারী সীমান্তে ভারতে ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিকামারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতীয় তিন নাগরিককে কাটাঁতারের ওপারে ভারতের রেখে সীমান্ত সার্চ লাইট বন্ধ করে তাদের গেইট দিয়ে বাংলাদেশে জোরপৃবক পুশইনের চেষ্টা চালায়। এ সময় বিজিবির ৬১ তিস্তা বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট বিজিবি ক্যাম্পের (বিওপি) বিজিবির টহল দলের সদস্যরা টের পেয়ে তাৎক্ষনিক বিএসএফকে সর্তকবাতা ও বিজিবির টহলদলে সক্রিয় অবস্থানের কথা জানালে। ভারতীয় বিএসএফ সদস্যদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়ে ওই নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে তাদের আর ভারতের সীমান্ত লাগোয়া স্থানে দেখা যায়নি বলে সূত্রটি নিশ্চিত করেছেন।

তবে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানের ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রটি নিশ্চিত করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :