সাম্প্রতিক
তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাজবাড়ী সদর থানার অভিযানে ৭ আসামি গ্রেফতার সিরাজদিখানে অনুমতি ছাড়াই দোকানের শ্রেণী পরিবর্তন, কাজ বন্ধ করল প্রশাসন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে জেলহাজতে প্রেরণ ‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর আর সমান রাখলেন না ডিএমপি কমিশনার আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

বরিশালে মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে জেলহাজতে প্রেরণ

শুক্রবার,৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল তানহাদ আহমেদ নীরবকে (২৫) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ৪ জুন শেষকার্যদিবসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতকে আদালতে সোর্পদ করা হয়। পরবর্তীতে বিচারক তাকে বরিশাল জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, তানহাদ আহমেদ নীরবের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

ওসি আরও জানান, এর আগে গত ৩ জুন দিবাগত রাতে নগরীর কেডিসি এলাকা থেকে নিয়মিত মাদক বিরোধ  অভিযানের সময় তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ। এসময় তার শরীরে তল্লাশী করে পাঁচপিস ইয়াবা এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে জানা গেছে, গ্রেপ্তারকৃত তানহাদ আহমেদ নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরের কনস্টেবল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদা পোশাকধারী পুলিশ কনস্টেবল নীরব নগরীর কেডিসি কলোনি থেকে বের হচ্ছিলেন। তখন কোতয়ালি মডেল থানা পুলিশের আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের এএসআই মেহেদী হাসান তাকে আটক করেন।

Tags:

সম্পর্কিত খবর :