সাম্প্রতিক
চুয়াডাঙ্গায় খাল খনন শেষে প্রায় ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন

বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা

পটুয়াখালীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এক মক্তব শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা

সোমবার (২৭ জুলাই) সকালে জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পশ্চিম মুরাদিয়া বোর্ড স্কুল সংলগ্ন একটি মক্তবে এ ঘটনা ঘটে।

আটক মক্তব শিক্ষকের নাম মো. ইব্রাহিম।

ভুক্তভোগী শিশু ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওই শিশু প্রতিদিনের মতো মক্তবে পড়তে যায়। সে সময় অন্য শিক্ষার্থীরা না থাকায় এবং বৃষ্টির মধ্যে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম তাকে একটি কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি ও বলাৎকারের চেষ্টা চালান। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে শিশুটির হাতে পাঁচ টাকা তুলে দেওয়া হয়।

পরে সময়ে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি বিস্তারিত জানায়। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করেন এবং দুমকি থানা-পুলিশে সোপর্দ করেন।

তবে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :