বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির কমিটি গঠিত: রিপন সভাপতি,সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত

ঐতিহ্যবাহী বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বানারীপাড়া বন্দর বাজার ব্যাবসায়ী পরিচালনা পর্ষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ আগস্ট, সোমবার দুপুর ২টায় বানারীপাড়া বন্দর বাজার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিয়া এই আংশিক কমিটি ঘোষণা করেন।
​কমিটি ঘোষণা অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিয়ার সভাপিতিত্বে এ সময় আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহমেদ মৃধা,মো: সেলিম,অন্যান্য সদস্যগন,বন্দর বাজার ব্যাবসায়ীবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​নবনির্বাচিত এই আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত পেয়েছেন  শফিকুল আলম রিপন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাব্বির আহমেদ সুমন হাওলাদার।
​এছাড়া কমিটির অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন— সিনিয়র সহসভাপতি মো. আব্দুস ছালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান এবং সাংগঠনিক সম্পাদক মো: আনিচ মৃধা।
​জানা গেছে, দীর্ঘদিন ধরে বানারীপাড়া বন্দর বাজারে কোনো কার্যনির্বাহী কমিটি না থাকায় ব্যবসায়িক কার্যক্রমে নানা স্থবিরতা ও শৃঙ্খলার অভাব দেখা দিয়েছিল। সম্প্রতি বরিশাল- আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু’র পরামর্শে বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিয়াকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি  আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই আহবায়ক কমিটি বিভিন্ন পদে দরখাস্ত আহবান করলে ব্যাবসায়ীরা বিভিন্ন পদে আবেদন করেন।অনেক যাচাই-বাছাই শেষে বাজারের স্বার্থসংশ্লিষ্ট বিষয় মতামত ও বিবেচনা করে এই আংশিক কমিটি ঘোষণা করা হলো।
​এদিকে, নবনির্বাচিত বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি, বানারীপাড়া  প্রেসক্লাব, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্র দল, শ্রমিক দল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে বন্দর বাজারের ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং বাজারের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন