দিনব্যাপী অনুষ্ঠিত আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেন, বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী শক্তি দিয়ে আগামীর পৃথিবীকে বদলাতে হবে এবং মানুষের বাসযোগ্য রাখতে হবে। আজকে দুপুরে স্থানীয় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কথা উল্লেখ করে তিনি বলেন, তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে।
প্রধান অতিথি আরো বলেন, প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের মনোনীবেশ করতে হবে। শিশুদেরকে আগামী দিনের ভবিষ্যৎ আখ্যায়িত করে তিনি বলেন, তোমাদের নিরাপদ ভবিষ্যত বিনির্মাণে তোমাদেরকেই এগিয়ে আসতে হবে এবং আমরা কেবলই তোমাদের পথ দেখাবো।
আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ডঃ এম এ হালিম পাটোয়ারীর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর তাজভীর করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রাজু আহমেদ, সহকারী মাধ্যমিক অফিসার মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল,নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার পারভীন প্রমুখ।
উল্লেখ্য যে, প্রধান অতিথি ববি হাজ্জাজ এমপি বিজ্ঞান মেলার শ্রেষ্ঠ প্রজেক্ট নির্মাতাদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন এবং বিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলার সামগ্রী হস্তান্তর করেন




