যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন। এ সময় তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করে সকলের কাছে দোয়া কামনা করেন।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭ টায় আয়োজিত এই গণসংযোগকালে তিনি যোগ্য প্রার্থী নির্বাচন, মাদকমুক্ত সমাজ গঠন, শিার মানোন্নয়ন এবং পৌরবাসীর জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বেনাপোল পৌর বিএনপি এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
ওয়ার্ড বিএনপি ৮নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী।
বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, হযরত আলী এবং যুব নেতা মনির হোসেন। বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি ও সদস্য মহসিন আলম।



