ব্যক্তিমালিকানাধীন জায়গায় জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ, জমির মালিক এলাকা ছাড়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক হিন্দু পরিবারের ব্যক্তি মালিকানাধীন জায়গায় রাতের আঁধারে জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার উপজেলার চান্দুরা ইউনিয়নের ভেকিনগর গ্রামের মৃত গুরুচরণ সূত্রধর এর ছেলে রাখাল সূত্রধরের নিজস্ব জায়গায় গভীর রাতে একই এলাকার মনমন সূত্রধর, রবিন্দ্র সূত্রধর, চন্দ্রনাথ সূত্রধরের বিরুদ্ধে গভীর রাতে এই জায়গা দখলের অভিযোগ তুলেন।
এ বিষয়ে রাখাল সূত্রধর বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে আবেদন করলে চান্দুরা ইউনিয়ন পরিষদ কে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে নির্দেশ প্রদান করা হয়।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মৃত গুরুচরণ সূত্রধর এর ছেলে রাখাল সূত্রধরের জায়গা থেকে গাছ ও মাটি কেটে নিজেদের বাড়িতে যাওয়ার রাস্তা তৈরি করেন অভিযুক্তরা। এসময় রাখাল সূত্রধরের পরিবার বাধা দেওয়ায় তাদের অকাট্য ভাষায় গালাগালি, ভয়ভীতি প্রদর্শন করা সহ বাড়িঘরে হামলা করে ভাঙ্গচুর ও খরকুঞ্জিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রাখাল সূত্রধর জানান, আমার বাড়ির জায়গার সংকট রয়েছে তার মধ্যে আসামীরা জোরপূর্বক আমার নিজস্ব জায়গা দিয়ে বৃহস্পতিবার রাতে তাদের ব্যক্তিগত চলাচলের জন্য রাস্তা নির্মান করতে গাছ ও মাটি কেটে আমার বাড়িঘর ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে। প্রতিবাদ করাতে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির হুমকি ধামকির জন্য আজ আমরা গ্রাম ছাড়া হয়ে অনিশ্চিত জীবন পার করছি। আমরা এর যথাযথ বিচার দাবী করছি।
চান্দুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন বলেন, রাখাল সূত্রধরের ব্যক্তি মালিকানাধীন জায়গা রাস্তা নেওয়া বিষয়ে আমারা ইউনিয়ন পরিষদে একটি শালিসি করে সমাধানের পথে নিয়ে গেছিলাম। কিন্তু স্থানীয় কিছু সর্দারের কারনে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। আমরা আবারো চেষ্টা করব। যদি উভয় পক্ষ আমাদের ডাক না শুনে তাহলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করব।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top