সাম্প্রতিক
মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাদের হামলার অভিযোগ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত রাজবাড়ীতে ঝুঁকিপূর্ণ সরকারি গাছ অপসারণের দাবিতে এসিল্যান্ডের কাছে আবেদন সাতসকালে শত্রুপক্ষের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান বাবুগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুটি ট্রাক, চালক আহত কুড়িগ্রামে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি হত্যায় জড়িত তিনজন গ্রেফতার জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বৃষ্টি: কারও জন্য আশীর্বাদ, কারও জন্য আতঙ্ক আর্জেন্টিনার কাছে হেরেও অকপটে মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় রাজবাড়ীর কালুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

সাময়িক বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাচিনা পারভীন এবং মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মদন কুমার প্রামাণিক।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ এবং জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে একই আইনের ৩৪(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের নিজ নিজ পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দীন বলেন, “গত ১২ জুলাই বরখাস্তের প্রজ্ঞাপন উপজেলা প্রশাসনের হাতে পৌঁছেছে। বর্তমানে দুই ইউনিয়নেই চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী বিধিমোতাবেক ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বার্তা প্রেরক,

Tags:

সম্পর্কিত খবর :