সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

মহা সড়কে যানজট নিরসন ও সেবার মান বাড়াতে ভৈরবে হাইওয়ে থানায় পুলিশের গাড়ী ও এ্যাম্বুলেন্স সংযুক্ত

ভৈরবে হাইওয়ে থানায় পুলিশের গাড়ি ও এ্যাম্বুলেন্স সংযুক্ত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  হয়েছে। হাইওয়ে পুলিশ জানায় দীর্ঘ  মহাসড়কে যানজট নিরসন ও সেবার মান বাড়াতে  ভৈরবে হাইওয়ে থানায় পুলিশের আরো একটি গাড়ী ও দুর্ঘটনায় রেসকিউ করে আহতদের উদ্ধার করে দ্রূত হাসপাতালে পাঠাতে এ্যাম্বুলেন্স সংযুক্ত করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভৈরব হাইওয়ে থানায় গাড়ি ও এ্যাম্বুলেন্স উদ্ধোধন কালে সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম জানান, দীর্ঘ দিন ধরে হাইওয়ে থানায় ভেহিক্যালের অভাব রয়েছে । যে কারনে দীর্ঘ  মহাসড়কে যানজট নিরসন,নিরাপত্তা ও সেবা দিতে কিছুটা সমস্যা ছিলো ।  আগে ১ টি গাড়ি দিয়ে  ডিউটি করা হতো এখন পুলিশের পুরাতন ১ টি গাড়ী মেরামত করে ভৈরব হাইওয়ে থানায়  সংযুক্ত করা হয়েছে। ফলে এখন ২ টি গাড়ি হওয়ায় সেবার মান বাড়বে। তাছাড়া দুর্ঘটনায় রেসকিউ করে আহতদের উদ্ধার করে দ্রূত হাসপাতালে পাঠাতে এ্যাম্বুলেন্স সংযুক্ত করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :