সাম্প্রতিক
তরুণ সমাজ থেকে বিতাড়িত হয়ে সমকামীদের কাছে টানার বার্তা আরএসএস প্রধানের! চুয়াডাঙ্গায় খাল খনন শেষে প্রায় ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মাদকসহ বিজিবির হাতে আটক, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার

নওগাঁর ধামইরহাট উপজেলায় আগ্রাদ্বিগুন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতাকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাহাদৎ হোসেন সাগর নামের দলীয় পদ ও সকল কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত সাহাদৎ হোসেন সাগর উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রা কালিমন্দিরে বসে সাহাদৎ হোসেন সাগরসহ ৫ জন টাপেন্টাডল ও অন্যান্য মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে তাঁদের জেলা জেলহাজতে প্রেরণ করা হয়।
বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক সাহাদৎ হোসেন সাগরকে দলীয় সকল পদ-পদবী থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
দলের এই সময়োপযোগী ও বাতবসম্মত সিদ্ধান্তকে স্হানীয় তৃণমূলের নেতা-কর্মীরা সাধুবাদ জানিয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :