সাম্প্রতিক
ঈদের নবম দিনেও যমুনা সেতুতে সাড়ে ৩ কোটি টাকার টোল আদায় গ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রীগ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রী সাতক্ষীরায় পুলিশ বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মতিঝিলে জনতা ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই প্রথম নির্বাচনেই সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত তামিমের ভূমি অফিসে নামজারির নামে অতিরিক্ত অর্থ আদায়, একজনকে ৭ দিনের কারাদণ্ড আদালতের ছুটি বাতিল করে নজিরবিহীন দৃষ্টান্ত, রামিসা হত্যার রায়ে সংসদে আইনমন্ত্রী মাইকিং করে ছাত্রদলের ওপর আওয়ামী লীগের হামলা: গ্রেফতার ২৫, ওসি ক্লোজড রূপালি ইলিশের হাতছানি: নিষেধাজ্ঞা শেষে সাগরে যাত্রার প্রস্তুতি নিচ্ছে মহিপুর-আলীপুরের জেলেরা খাগড়াছড়ির দিঘীনালায় ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মান্দায় ডিবি পুলিশের অভিযান: ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৪ 07-06-2026

রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের (উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীত পাশে) মোল্লা টাওয়ারের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বড়পই গ্রামের এমদাদুল হক মোল্লার ছেলে জাহিদুল হক ইমন (২৫), চক কুসুম্বা গ্রামের মৃত লালুর ছেলে হাফেজ আলী (৪৫), পাকুরিয়া ভারশোঁ গ্রামের মোসলেম আলীর ছেলে মুস্তাকিম (৩৪) এবং রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী (৫ নং গলি) এলাকার রফিকুলের ছেলে রনি (৩৬)। রনি বর্তমানে মান্দার ছোট বেলালদহ গ্রামে তার শ্বশুর মৃত ফরিদুজ্জামান কুহেলের বাড়িতে বসবাস করছিলেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মোল্লা টাওয়ারের দ্বিতীয় তলায় কতিপয় ব্যক্তি মাদক সেবনের জন্য মাদকসহ অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের আভিযানিক দলটি তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে মেঝেতে গোল হয়ে বসে মাদক সেবনের প্রস্তুতি নেওয়া অবস্থায় ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় ও উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে ৮টি পাতায় ১০টি করে মোট ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।”
আজ রবিবার (০৭ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

Tags:

সম্পর্কিত খবর :