সাম্প্রতিক
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

মান্দায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যকেসামনে রেখে নওগাঁর মান্দায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
পরে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা ও বদন খেলার আয়োজন করা হয়। শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে রাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টলসহ বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :