সাম্প্রতিক
ঈদুল আজহার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম পাকিস্তান সীমান্তে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের ঢাকায় কোরবানির গরুর গুঁতো খেয়ে ঢামেকে চিকিৎসা নিলেন ১০০ জন গ্রাম থেকে স্মার্টফোন, জুয়ার বিস্তারে কোন পথে বগুড়া? ঈদ পূর্বে স্বজন হারিয়ে কাঁদছে বগুড়া বগুড়ায় হামের আতঙ্ক, দুই মাসে ১৮ শিশুর মৃত্যু ইরানের হরমুজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, হুমকিতে যুদ্ধবিরতি কোরবানির মাংস কোথায় ভাগ হবে—বিতর্কে ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ২৮

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, হুমকিতে যুদ্ধবিরতি

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আমেরিকার বিমান হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৮ মে) মার্কিন একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-র প্রতিবেদনে জানানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আইআরআইবি-র দেওয়া তথ্য অনুযায়ী আইআরজিসি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনী আকাশযান ব্যবহার করে বন্দর আব্বাস বিমানবন্দরের উপকণ্ঠে একটি এলাকায় হামলা চালায়। এর জবাবে ভোর ৪টা ৫০ মিনিটে মার্কিন সেই বিমান ঘাঁটিটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়, যেখান থেকে ইরানের ওপর আক্রমণ করা হয়েছিল।

ইরান অবশ্য সেই মার্কিন ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান বা নাম প্রকাশ করেনি। তবে মার্কিন মিত্র দেশ কুয়েত জানিয়েছে, তারা বৃহস্পতিবার সকালে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে এবং এর জবাব দিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর চুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করার মাত্র চার দিন পরই এই হামলার ঘটনা ঘটলো। পাল্টাপাল্টি এই হামলার ফলে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

Tags:

সম্পর্কিত খবর :