সাম্প্রতিক
চুয়াডাঙ্গায় খাল খনন শেষে প্রায় ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন

যুবদলের সাবেক সহ-সভাপতির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ জুলাই) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম জাকির হোসেন নান্নু যুবদলের একজন বলিষ্ঠ নেতা হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার মৃত্যুতে দলে একজন দক্ষ সংগঠকের অভাব অনুভূত হবে। জাকির হোসেন নান্নু’র ইন্তেকালে আমি তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, পৃথক একটি শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জাকির হোসেন নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুম নান্নুকে জাতীয়তাবাদী আদর্শের একজন বলিষ্ঠ অনুসারী হিসেবে উল্লেখ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, তার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকবিহব্বল পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tags:

সম্পর্কিত খবর :