সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার এসআই অমল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আমিনুল ইসলাম মিয়া বাবুর সারের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বহরপুর ইউনিয়নের চড় ফরিদপুর গ্রামের আজাহার শেখের ছেলে মোমিন শেখ (৪৮) এবং চড় বহরপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে ইবাদত শেখ (৪৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোমিন শেখের কাছ থেকে ২০০ পিস এবং ইবাদত শেখের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৩০০ পিস।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে থানায় হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tags:

সম্পর্কিত খবর :