পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির৷ সূচনা হয়েছে।
১৬ই আগস্ট ২০২৬ রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।
“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রিফাত আরা ম্যাম, প্রধান অতিথি হিসাবে ছিলেন, নওগাঁ-২ (পত্নীতলা- ধামইরহাট) আসনের মাননীয় সংসদ সদস্য জামায়েত ইসলামীর মনোনীত আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক সাহেব।
অনুষ্ঠানে প্রধান বক্তা বলেন, মাছ দেশের মানুষের পুষ্টির অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে মৎস্য খাত বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে মাছের উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে। মাছের পোনা শুধু অবমুক্ত করলেই হবেনা পুকুরসহ মাছের উৎপাদনে সর্বোপরি প্রযুক্তি ব্যবহার করে মৎস্যখাত কে উন্নয়ন করতে সর্বাত্মক চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সদ্য যোগদান কৃত এ. জেড.এম নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অশিষ কুমার, মৎস্য কর্মকর্তা রুজিনা পারভিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহাসিনা পারভীন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, মৎস্য দপ্তরের সুপদ চন্দ্র এছাড়াও স্থানীয় মৎস্য চাষী ও মৎস্যজিবিরা অংশ নেন। পরিশেষে উপজেলা পরিষদ চত্বরে এক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।



