৫ আগস্ট, ২০২৬ বুধবার সকাল ১০টায় স্থানীয় মাইনীমুখ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার আয়োজনে গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে উক্ত সমাবেশ ও মিছিল করে। মিছিল পূর্ব সমাবেশটি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লংগদু উপজেলা সভাপতি গোলাম রসুল সোহাগ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও বগাচতর ইয়নিয়ন আমীর সিদ্দিকুর রহমান খোকন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, কর্মপরিষদ সদস্য মাওঃ আবুবকর ছিদ্দিক, কালাপাকুজ্যা ইউনিয়ন সভাপতি মাওঃ মোঃ মাঈনুদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ” ছাত্র-জনতার  জুলাই আন্দোলনের ফলে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আজ আপনারা রাজনীতি করার ও ক্ষমতায় বসার সুযোগ পেয়েছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো পরিচালনা করুন নয়ত আবারো একই পরিণতি ভোগ করতে হতে পারে। দেশের শান্তি শৃঙখলা নিরাপত্তা নিশ্চিত করুন। অনতিবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে”।
সমাবেশ শেষে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে স্লোগান দিয়ে মাইনীমুখ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে মিছিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *