লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির চেষ্টায় অস্ত্রসহ মাহফুজ হোসেন মাসুম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবদুল খালেক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে ইউপি সদস্য আবদুল খালেক বাদি হয়ে মামলা করলে মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত মাসুম একই এলাকার মোজাম্মেল হকের ছেলে। ওই সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা সহ দুটি দেশীয় অস্ত্র, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুইটি জিআই পাইপ এবং বিভিন্ন রংয়ের চারটি মুখোশ উদ্ধার করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে চরলরেন্স ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের আবদুল খালেকের বাড়িতে দু’টি সিএনজিসহ ৭/৮জনের একটি ডাকাত দল অস্ত্রসহ ডাকাতির চেষ্টা চালায়। ঘটনা বুঝতে পেরে বাড়ি মালিক আবদুল খালেক এলাকাবাসীর সহযোগীতায় তাদের ধাওয়া করে। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকসায় সবাই পালিয়ে গেলেও মাসুম পালাতে পারেনি। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাসুমকে থানায় নিয়ে আসে। ওই সময় ঘটনাস্থলে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় দুটি বগি দা, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুইটি জিআই পাইপ এবং বিভিন্ন রংয়ের চারটি মুখোশ জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে বাড়ির মালিক আবদুল খালেক ডাকাতির ঘটনায় ২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামী করে মামলা দায়ের করলে ওই মামলায় মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ডাকাতির ঘটনায় একজন আটক আছে। এ বিষয়ে আইনাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর কমলনগরে ডাকাতির চেষ্টায় অস্ত্রসহ গ্রেফতার-১
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
September 29, 2026
কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা
September 29, 2026
গাজীপুরে মেয়ের বিয়ের বাজার করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা’ণ গেল বাবার
September 29, 2026
সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু
September 29, 2026
দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
September 29, 2026
ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ বলল আইআরজিসি
September 29, 2026
প্রচলিত আইনের মাধ্যমে আ’লীগকে বিচারের আওতায় আনা হবে : গয়েশ্বর চন্দ্র
September 29, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

মেয়েকে কামড়ানো রাসেলস ভাইপার বোতলে পুরে হাসপাতালে বাবা
September 29, 2026
মেয়েকে দংশন করেছে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া)। আতঙ্কে সাপটিকে মেরে ফেলা

ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন মামলার তদন্তে ডিবি, ভুক্তভোগী–আসামি সবাই কিশোর গ্যাংয়ের সদস্য
September 29, 2026
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশির উদ্দিনের

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
September 29, 2026
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে শহর যুবদলের

কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা
September 29, 2026
গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ ওঠেছে কলেজ শাখা

গাজীপুরে মেয়ের বিয়ের বাজার করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা’ণ গেল বাবার
September 29, 2026
মেয়ের বিয়ের আয়োজন ছিল আগামী শুক্রবার। আজ মঙ্গলবার বরপক্ষের লোকজনের