সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

রুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেন কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ‘ডানা ভাই জোশ’ নামে পরিচিত।

নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। কয়েকদিন আগে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ডানা জানান, কারিনা কায়সার হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন। এতে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পোস্টে তিনি লেখেন, ‘তার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে, কারণ তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে তার জন্য আপনারা দোয়া করবেন।’

এছাড়া প্রয়োজনে সহায়তার বিষয়েও পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। আপাতত কারিনার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও স্বজনরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে পরিচিতি পাওয়া কারিনা কায়সার অভিনয় করেছেন ৩৬-৩৪-৩৬-এও। এটি নির্মাণ করেছিলেন রেজাউর রহমান।

কারিনার দাদি রানী হামিদ দেশের কিংবদন্তি দাবাড়ু হিসেবে পরিচিত। বাবা বিখ্যাত ফুটবলার কায়সার হামিদ।

Tags:

সম্পর্কিত খবর :