সাম্প্রতিক
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে বেনাপোলে ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা টিলার মাটি কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড এমপিরা ধর্মীয় রীতি অনুযায়ী সংসদে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাতে পারবেন: স্পিকার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি

শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (৩১ মে ) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল পৌরসভা এলাকা, বেনাপোল পোর্ট থানা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি এই ফলজ বৃক্ষরোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে ইমদাদুল হক ইমদাদ বলেন, “শহীদ জিয়ার স্বপ্ন ছিল সবুজে ঘেরা বাংলাদেশ গড়া। গাছ আমাদের পরম বন্ধু, যা আমাদের অক্সিজেন দেয় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। পরিকল্পিত বৃক্ষরোপণ আমাদের পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে।”

তিনি আরও বলেন, “আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়ে তিনি কাজ করছেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ইতোমধ্যে এই কার্যক্রম শুরু হয়েছে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের নেতা ইসরাফিল হোসেন, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম মির্জা, সদস্য মফিজুর রহমান পিন্টুসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

Tags:

সম্পর্কিত খবর :