সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

সদরপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সদরপুর উপজেলার সদরপুর কদমতলা  ব্র্যাক অফিস চত্বরে এ ক্যাম্পের আয়োজন করে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি।
গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চক্ষুজনিত সমস্যা একটি সাধারণ বিষয়। বিশেষ করে ৪০ বছর ঊর্ধ্ব অনেক মানুষ প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি সমস্যা), ছানি, চোখের ব্যথা ও অন্যান্য চক্ষু রোগে ভোগেন। তবে দারিদ্র্য, সচেতনতার অভাব এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে অনেকেই সময়মতো চিকিৎসা গ্রহণ করতে পারেন না। ফলে দৃষ্টিশক্তির অবনতি ঘটে, যা ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে।
এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এ উদ্যোগ গ্রহণ করে।
ক্যাম্পে ইসলামী চক্ষু হাসপাতাল, ফরিদপুরের তত্ত্বাবধানে রোগীদের চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি নিকট দৃষ্টিজনিত সমস্যায় ভোগা রোগীদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ডিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ দুলহান হোসাইন চৌধুরী, আঞ্চলিক ব্যবস্থাপক (ফরিদপুর-২ অঞ্চল) জহুরুল ইসলাম, ডিভিশনাল কোঅর্ডিনেটর (লিড জেনারেশন) মো. জামির আলী, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. রবিউল করিম, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ ফজলুর রহমান এবং রিজিওনাল কোঅর্ডিনেটর মোঃ আব্দুল হালিম মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে চক্ষু সেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags:

সম্পর্কিত খবর :