সাম্প্রতিক
তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাজবাড়ী সদর থানার অভিযানে ৭ আসামি গ্রেফতার সিরাজদিখানে অনুমতি ছাড়াই দোকানের শ্রেণী পরিবর্তন, কাজ বন্ধ করল প্রশাসন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে জেলহাজতে প্রেরণ ‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর আর সমান রাখলেন না ডিএমপি কমিশনার আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর আর সমান রাখলেন না ডিএমপি কমিশনার

শুক্রবার,৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্তমানে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে ডিএমপি সদর দপ্তরের দিকে যেতে হলে সাধারণ যানবাহনগুলোকে কিছুটা পথ ঘুরে মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে ইউটার্ন নিতে হয়।

মিন্টো রোডের মাথায় মগবাজার-কাকরাইল সড়কে বৃহস্পতিবার সাধারনের জন্য বন্ধ রাখা অনির্ধারিত ক্রসিং পার হচ্ছে ডিএমপি কমিশনারের গাড়ি।

ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সরকারি-বেসরকারি ‘সবাই সমান’, এমনকি খোদ প্রধানমন্ত্রী ট্রাফিক আইন মেনে যাতায়াত করছেন–এমন বক্তব্য দেওয়ার কিছু সময় পর নিজেই আর সে কথা রাখলেন না ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক এক সংবাদ সম্মেলন শেষে বৃহস্পতিবার বিকালে কমিশনারের গাড়ি বহরকে রশি সরিয়ে ডাইভারশনের রাস্তা পার হতে দেখা যায়।

বর্তমানে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে ডিএমপি সদর দপ্তরের দিকে যেতে হলে সাধারণ যানবাহনগুলোকে কিছুটা পথ ঘুরে মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে ইউটার্ন নিতে হয়।

নগরীর বেশ কিছু সড়কের মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে এমন ডাইভারশনের নিয়ম চালু করেছে ট্রাফিক পুলিশ। দড়ি, প্লাস্টিকের ত্রিকোণাকৃতির কোন ও ব্যারিকেড দিয়ে মোড়ের এক অংশ বন্ধ রাখা হয়।

বৃহস্পতিবার বিকালে মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, “সরকারি-বেসরকারি সব যানবাহনের জন্যই আইন সমান। এমনকি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও ট্রাফিক আইন মেনেই গাড়ি চালান।”

অনেক সময় নগরীতে সরকারি গাড়িগুলোকে ট্রাফিক আইন বেশি অমান্য করতে দেখা যায়। তাদের নিয়ন্ত্রণে কী পরিকল্পনা করছেন এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “ট্রাফিকের আইন আসলে সবার জন্যই সমান, সেটা সরকারি হোক বেসরকারি হোক। যেমন- আমরা কিন্তু আমাদের পুলিশ সদস্যের ক্লিয়ার মেসেজ দিয়েছি যে কেউ যদি ট্রাফিক আইন অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ট্রাফিক আইন অনুযায়ী।

“তেমনিভাবে আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ট্রাফিক আইন মেনে যাতায়াত করেন। তো সেখানে আর অন্যদের ব্যাপারে তো অবশ্যই… সরকারি হোক বা বেসরকারি হোক আমাদের অবস্থান কিন্তু স্পষ্ট। ট্রাফিক আইন যিনি লঙ্ঘন করবেন ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে।”

 

তবে সংবাদ সম্মেলন শেষে নিজের দপ্তরে যাওয়ার সময় ডিএমপি কমিশনারকে সাধারণের জন্য নির্ধারিত পথটি ব্যবহার করতে দেখা গেল না।

মিন্টো রোডের ওই মোড়ে ত্রিকোণাকৃতির কোন ও দড়ি দিয়ে পুলিশ সাধারণের জন্য যে প্রতিবন্ধকতা তৈরি করেছিল সেটি সরিয়ে নিজেদের কমিশনারকে পার করে দিতে দেখা গেল পুলিশ সদস্যদের।

ওই পথে নিয়মিত চলাচলকারী এক মোটরসাইকেল চালক মোহাম্মদ জসিম উদ্দিন। তিনিও দেখলেন রশি দিয়ে বন্ধ রাখা ক্রসিংটি পুলিশের গাড়ি বহরের জন্য খুলে দেওয়া হল।

তিনি বলেন, কিছুক্ষণ আগে পুলিশের গাড়িবহর যে ক্রসিংটি অতিক্রম করল সেটা সাধারণের জন্য সবসময় বন্ধই থাকে।

“প্রতিদিন এই পথে যাই। মিন্টো রোড থেকে বেইলিরোড বা কাকরাইলের দিকে যেতে হলে হয় মগবাজারে ফ্লাইওভারের নিচে দিয়ে ঘুরে আসতে হয়, আর না হয় হেয়ার রোড হয়ে যেতে হয়।”

কমিশনারের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই ওই ক্রসিংয়ে দড়ির প্রতিবন্ধকতা ও প্লাস্টিকের ত্রিকোণাকৃতির প্রতিবন্ধকতা সরিয়ে নিতে দেখা যায় পুলিশ সদস্যদের।

কমিশনারের গাড়ি বহর আসার আগে ওই সড়কের দুই পাশের রাস্তাতেই যান চলাচল বন্ধ করে দেন পুলিশ সদস্যরা।

গাড়ি বহর পার হওয়ার পর তারা আবার দড়ির প্রতিন্ধকতাটি যথাস্থানে রেখে দেন এবং ক্রসিংটি আগের মত বন্ধ করে দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে ফোন করা হলেও তিনি ধরেননি।

ডিএমপির প্রতিবাদ: ‘নিয়ম ভাঙেননি কমিশনার’

এ খবর প্রকাশের পর ডিএমপির তরফে এ নিয়ে প্রতিবাদ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ওই ঘটনায় ডিএমপি কমিশনার কোনো নিয়ম ভাঙেননি।

রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এন এম নাসিরুদ্দিনের পাঠানো প্রতিবাদে বলা হয়, এ সংক্রান্ত খবরে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা ‘বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং প্রকৃত পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়’।

এতে এ ঘটনার একটি ব্যাখ্যাও তুলে ধরা হয়। বলা হয়, “মিন্টো রোডের সিগন্যাল ওয়ান ওয়ে বা একমুখী করা এই বক্তব্যটি সঠিক নয়। মিন্টো রোডে উভয় দিকেই গাড়ি চলাচল করে থাকে। প্লাস্টিকের অস্থায়ী কোনো স্থাপনের মাধ্যমে মিন্টো রোডের উত্তরমুখী গাড়িগুলো ইউটার্ন করে দক্ষিণমুখী করার জন্য যে অস্থায়ী ইউ টার্ন ব্যবস্থা চালু করা হয়েছে সেটি কয়েক মাস আগে পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

“এটি কোনো স্থায়ী স্থাপনা নয় এবং প্রয়োজনের প্রেক্ষিতে রাস্তায় চালাচলকৃত গাড়ির সংখ্যা অনুপাতে এবং ট্রাফিক ব্যবস্থাপনার সুবিধার্থে এটি বিভিন্ন সময় খোলা বা বন্ধ করা হয়ে থাকে। প্রয়োজনের নিরিখে প্রতিদিনই এই কাজ বহুবার করা হয়ে থাকে। এটি নতুন কোনো বিষয় নয়। যেসব ব্যক্তিবর্গ এই পথে নিয়মিত চলাচল করে থাকেন তারা বিষয়টি নিয়ে পুরোপুরিভাবে ওয়াকিবহাল।”

এ কারণে ডিএমপি কমিশনারের চলাচল নিয়ে যে সংবাদ প্রকাশ করা হচ্ছে তা ‘বিভ্রান্তিকর’ ও ‘সঠিক নয়’ বলে দাবি করা হয়েছে ব্যাখ্যায়।

এতে বলা হয়, “পুলিশ কমিশনার ট্রাফিক এর পরামর্শ অনুযায়ীই গমন করেছেন। এখানে নিয়মের কোনো ব্যতয় হয়নি।”

Tags:

সম্পর্কিত খবর :