সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

সরকারি হচ্ছে বগুড়ার বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ

বগুড়া জেলার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী শহীদ জিয়া ডিগ্রি কলেজকে সরকারি করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৯ এপ্রিল (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২০২৬-১০০ নম্বর স্মারক মূলে জারি করা এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  গাবতলী এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের, বেসরকারি কলেজ-৬ শাখার, সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর সদয় সম্মতির ভিত্তিতে কলেজটি সরকারি করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের সম্পদ হস্তান্তর, পরিদর্শন প্রতিবেদন এবং কোনো মামলা বা আর্থিক জটিলতা থাকলে তার বিস্তারিত তথ্য প্রদান।
উল্লেখ্য, গত সোমবার বগুড়া সফরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ মাঠে উপস্থিত জনতা কলেজটি সরকারি করার দাবিতে স্লোগান, ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন, ‘আপনাদের দাবি এই কলেজ সরকারি করতে হবে? যান, হয়ে গেলো এই কলেজ সরকারি ঘোষণা হয়ে যাবে, কাগজ পৌঁছে যাবে।’
প্রধানমন্ত্রীর সেই ঘোষণার পরই এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা দেখা দেয়। অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের এ চিঠি জারির মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উল্লাস ও আনন্দ বিরাজ করছে।
কলেজ সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি হলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরো উন্নত হবে, শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়বে এবং শিক্ষার্থীরা অধিক সুযোগ পাবে। একইসাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীসহ আশপাশের এলাকার উচ্চশিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :