সাম্প্রতিক
গ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রীগ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রী সাতক্ষীরায় পুলিশ বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মতিঝিলে জনতা ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই প্রথম নির্বাচনেই সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত তামিমের ভূমি অফিসে নামজারির নামে অতিরিক্ত অর্থ আদায়, একজনকে ৭ দিনের কারাদণ্ড আদালতের ছুটি বাতিল করে নজিরবিহীন দৃষ্টান্ত, রামিসা হত্যার রায়ে সংসদে আইনমন্ত্রী মাইকিং করে ছাত্রদলের ওপর আওয়ামী লীগের হামলা: গ্রেফতার ২৫, ওসি ক্লোজড রূপালি ইলিশের হাতছানি: নিষেধাজ্ঞা শেষে সাগরে যাত্রার প্রস্তুতি নিচ্ছে মহিপুর-আলীপুরের জেলেরা খাগড়াছড়ির দিঘীনালায় ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় ডিবি পুলিশের অভিযান: ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৪ 07-06-2026

সাতক্ষীরায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার (০৭ জুন ২০২৬) সকাল ০৮:০০ ঘটিকার সময় সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এবং জেলায় ব্যবহৃত যানবাহনসমূহ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, মাস্টার প্যারেড হলো শৃঙ্খলার একটা অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন বা বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই। ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি অন্যান্য সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, সরকারি মালামালের হেফাজত করা, ফেসবুক তথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়া, জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), শেখ মোহাম্মদ নুরুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ আমিনুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ বায়েজীদ ইসলাম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খালিদ মোঃ আরাফাত; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মোঃ ইমরান খান সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও–১, টিআই (অ্যাডমিন) সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

Tags:

সম্পর্কিত খবর :