সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

হরমুজের পর এবার মালাক্কা প্রণালির দিকে নজর ট্রাম্পের

হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে মালাক্কা প্রণালি নিয়ে। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে হওয়া সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি নতুন জল্পনা উস্কে দিয়েছে। আর তাহলো যুক্তরাষ্ট্রের মনোযোগ সম্ভবত মালাক্কা প্রণালির দিকে সম্প্রসারিত হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ।

এই সপ্তাহের শুরুতে চূড়ান্ত হওয়া চুক্তি অনুযায়ী, মার্কিন সামরিক বিমান ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহার করে আরো বেশি অভিযান চালাতে পারবে। যদিও একে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে এটি মালাক্কা প্রণালির ওপর ওয়াশিংটনের নজরদারি এবং অভিযানের পরিধি বাড়াবে, যা ভারত মহাসাগরকে পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্ত করে।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সম্মিলিতভাবে এই নৌপথটি পরিচালনা করে। নতুন চুক্তি পর প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বাইরে গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথগুলো সুরক্ষিত করার জন্য তার ইন্দো-প্যাসিফিক কৌশল পুনর্বিন্যাস করছে কি না।

হরমুজ প্রণালি বৈশ্বিক তেল পরিবহনের কেন্দ্রবিন্দু। আর মালাক্কা প্রণালি একটি বৃহত্তর বাণিজ্যিক ‘লাইফলাইন’ হিসেবে কাজ করে, যা জ্বালানি সরবরাহের পাশাপাশি উৎপাদিত পণ্য, ইলেকট্রনিক্স এবং শিল্প উপাদানের চলাচল সহজতর করে।

এই করিডোরটি বিশেষ করে পূর্ব এশীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত চীন, জ্বালানি আমদানির জন্য এই পথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

সূত্র: এনডিটিভি

Tags:

সম্পর্কিত খবর :