সাম্প্রতিক
৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার হাসপাতালের বেডে ফ্যান ভেঙে প্রাণ গেলো রোগীর বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তায় সংসদ ছাড়লেন মোদি লিবিয়ার টর্চার সেলে বন্দি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণে দাবি দেড় কোটি টাকা দলীয় পরিচয়ের দাপট: ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা নয়াদিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

১১০ পিস ইয়াবাসহ রাজীবপুরে মাদককারবারি আটক

কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশি অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আকতার মিয়া (৫৯) নামে এক চিহ্নিত মাদককারবারিকে আটক করা হয়েছে।
​থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আকতার মিয়া পার্শ্ববর্তী রৌমারী উপজেলার আগলারচর পাহাড়তলী গ্রামের কুদরত আলীর ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tags:

সম্পর্কিত খবর :