নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক পত্নীতলা উপজেলায় দিবর ইউনিয়নে সফরকালে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় সময় তিনি বলেন, ” যেকোনো সিদ্ধান্ত বা কাজ করার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন… আমি যে কাজটি করছি সেটি সঠিক নাকি বেঠিক।” প্রত্যেকেই যদি নিজের বিবেকের কাছে জবাবদিহি করে দায়িত্ব পালন করেন, তাহলে সমাজের ঘুষ, দুর্নীতি অনিয়মের কোন স্থান থাকবে না।
৬ জুলাই ২০২৬ সোমবার বিকেল ৩ টার দিকে তিনি এবং তার সফর সঙ্গী নিয়ে দিবার ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় যোগদেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনের আগাম চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান, এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হারুন অর রশিদ, সঙ্গে আরো ছিলেন পত্নীতলা উপজেলার জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের সংশ্লিষ্ট নেতাকর্মী প্রমুখ।
সফরে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় সভা করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ সমস্যা ও ভোগান্তির কথা মনোযোগ দিয়ে শোনেন এ সময় তিনি জনসাধারণকে আশ্বস্ত করেন বলেন মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে আরো জবাব দিয়ে তার সঙ্গে কাজ করতে হবে।
বক্তব্যে তিনি থানা ও বিভিন্ন সরকারি দপ্তরের সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে কথা তুলে ধরে বলেন, যে কোনো ধরনের দুর্নীতি অনিয়ম বা দালালি বরদাস্ত করা হবে না। জনগণ যাতে হয়রানির শিখার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।
বক্তব্যের শেষের দিকে এনামুল হক বলেন ” বিবেকের কাছে জবাবদিহি করুন, দুর্নীতি কোন স্থান পাবে না।” বিবেক জাগ্রত হলে সমাজ বদলাবে দেশও বদলাবে।” তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অনেকেই এটি কে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।











