সাম্প্রতিক
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চসিক মেয়র বলছেন, ‘প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে জলাবদ্ধতা হয়নি’ রাজবাড়ীর ‘গোল মেশিন’ জাহিদুল ইসলাম গাজী স্বপ্ন জাতীয় দলে খেলার জাফলং জিরো পয়েন্টে মধ্যরাতে টাস্কফোর্সের অভিযান,একজনের কারাদণ্ড কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ অনিয়ম বরদাশত নয়, মতবিনিময় সভায় এমপি এনামুল হক অনিয়ম বরদাশত নয়, মতবিনিময় সভায় এমপি এনামুল হক সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ

অনিয়ম বরদাশত নয়, মতবিনিময় সভায় এমপি এনামুল হক

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক পত্নীতলা উপজেলায় দিবর  ইউনিয়নে সফরকালে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় সময় তিনি বলেন, ” যেকোনো সিদ্ধান্ত বা কাজ করার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন… আমি যে কাজটি করছি সেটি সঠিক নাকি বেঠিক।” প্রত্যেক দেখছি যদি নিজের বিবেকের কাছে জবাবদিহি করে দায়িত্ব পালন করেন, তাহলে সমাজের ঘুষ, দুর্নীতি  অনিয়মের কোন স্থান থাকবে না।

৬ জুলাই ২০২৬ সোমবার বিকেল ৩ টার দিকে  তিনি এবং তার সফর সঙ্গী নিয়ে  দিবার ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় যোগদেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনের আগাম চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান, এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হারুন অর রশিদ, সঙ্গে আরো ছিলেন পত্নীতলা উপজেলার জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের সংশ্লিষ্ট নেতাকর্মী প্রমুখ।

সফরে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় সভা করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ সমস্যা ও ভোগান্তির কথা মনোযোগ দিয়ে শোনেন এ সময় তিনি জনসাধারণকে আশ্বস্ত করেন বলেন মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে আরো জবাব দিয়ে তার সঙ্গে কাজ করতে হবে।

বক্তব্যে তিনি থানা ও বিভিন্ন সরকারি দপ্তরের সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে কথা তুলে ধরে বলেন, যে কোনো ধরনের দুর্নীতি অনিয়ম বা দালালি বরদাস্ত করা হবে না। জনগণ যাতে হয়রানির শিখার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।

বক্তব্যের শেষের দিকে এনামুল হক বলেন ” বিবেকের কাছে জবাবদিহি করুন, দুর্নীতি কোন স্থান পাবে না।” বিবেক জাগ্রত হলে সমাজ বদলাবে দেশও বদলাবে।” তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অনেকেই এটি কে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

Tags:

সম্পর্কিত খবর :