সাম্প্রতিক
জুলাইয়ে নিহতের সংখ্যা নিয়ে আ.লীগের প্রশ্ন, জবাব দিল জাতিসংঘ বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে কুয়েতের বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, একজন নিহত এবং অর্ধশতাধিক আহত অবহেলায় মায়ের মৃত্যু: ছেলে যুগ্ম সচিবকে প্রত্যাহার জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী করায় রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টে জরিমানা বিএনপিতে যোগ দিয়ে জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক

অবহেলায় মায়ের মৃত্যু: ছেলে যুগ্ম সচিবকে প্রত্যাহার

বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নূর জাহান বেগমের অবহেলিত মৃত্যু ও মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হওয়া ব্যাপক আলোচনার মধ্যেই তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রত্যাহার হওয়া আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নির্ধারিত নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এর আগে গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘরের ভেতর মরদেহটি দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় তাতে পচন ধরেছিলো এবং পোকা লেগে গিয়েছিল। নূর জাহান বেগম তার এক মেয়ের সঙ্গে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। বাসাটির পরিবেশ ছিলো অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা। স্থানীয় বাসিন্দারা জানান, বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর বিষয়টি সবার নজরে আসে এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

Tags:

সম্পর্কিত খবর :