সাম্প্রতিক
কুয়েতের বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, একজন নিহত এবং অর্ধশতাধিক আহত অবহেলায় মায়ের মৃত্যু: ছেলে যুগ্ম সচিবকে প্রত্যাহার জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী করায় রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টে জরিমানা বিএনপিতে যোগ দিয়ে জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত হলেন আখতার জাহান সাথী

জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী করায় রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টে জরিমানা

বুধবার,৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জন্ম নিবন্ধনের নামে সাধারণ মানুষকে জিম্মি করে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এতে সাধারণ ভূল থেকেই মাসের পর মাস ঘুরতে হচ্ছে সেবাগ্রহিতাদের। এ অভিযোগে রাজবাড়ীর কালুখালীতে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ১০ হাজার টাকা অর্থ দাবী করার অভিযোগে ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা করেছে।

গত মঙ্গলবার (০২ জুন) কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন উপজেলার মদাপুর ও মৃগী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মদাপুর ইউনিয়নের উদ্যোক্তা শাহানা আক্তার ও মৃগী ইউনিয়নের উদ্যোক্তা রইসুল ইসলাম একই ব্যক্তির জন্মনিবন্ধন সংশোধন করে দেওয়ার বিনিময়ে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা দাবী করার বিষয়টি হাতে নাতে ধরা পড়ে।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তিগণ মোবাইল কোর্টের নিকট তাদের অপরাধ স্বীকার করায় এবং সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে  মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :