সাম্প্রতিক
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি সিরাজদিখানে খাল খননের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ, সংবাদ প্রকাশের পর রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩০ লাখ টাকা জমা সাপ ও বন্যপ্রাণী রক্ষায় নিবেদিত দীঘিনালার তরুণ হৃদয়, উদ্ধার করেছেন তিন শতাধিক সাপ নেত্রকোনায় মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত ঝালকাঠিতে মহাসড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ, ঝুঁকিতে নদীপাড়ের সড়ক হারানো মোবাইল ফোন উদ্ধারে লালপুর থানার সাফল্য কচুয়া থানা পুলিশ কর্তৃক ২০১ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ০৩ জন গ্রেফতার”

অমিত শাহ ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন: রাহুল গান্ধির মন্তব্যে লোকসভায় তুমুল হট্টগোল

অ্যান্টি পেপার লিক বিল সংশোধনী নিয়ে বুধবার (২৯ জুলাই) সকাল থেকেই তুমুল উত্তেজনা ছিল ভারতের লোকসভায়। উত্তেজনার আগুনে ঘি ঢালে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধির এক মন্তব্য। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে ছাত্রদের ওপর বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগ তোলেন। খবর ইন্ডিয়া টুডে’র।

দিল্লির জন্তরমন্তরে ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনের সময় পুলিশি পদক্ষেপ নিয়ে এই অভিযোগ করেন তিনি।

রাহুল গান্ধি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। বলপ্রয়োগের অনুমোদন কেবল স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীই দিতে পারেন।’

এই মন্তব্যের পরপরই ট্রেজারি বেঞ্চ থেকে প্রবল প্রতিবাদ ওঠে। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেণ রিজিজু রাহুল গান্ধিকে অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে বলেন। বিজেপি-এনডিএ সংসদ সদস্যরাও তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার অভিযোগ করেন, যার জেরে সভায় স্লোগান ও সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়।

এসময় স্পিকার ওম বিড়লা মনে করিয়ে দেন, প্রমাণ ছাড়া সংসদে এ ধরনের অভিযোগ তোলা যায় না।

এছাড়া বক্তব্যে রাহুল গান্ধি এক শিক্ষার্থীর গল্প শোনান। সেই গল্প শোনাতে গিয়ে ওই শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী তিনি একাধিকবার ‘ইডিয়ট’ শব্দ ব্যবহার করেন। তা নিয়েও বেশকিছুক্ষণ উত্তেজনা চলে। কিরেণ রিজিজু এই শব্দকে ‘আনপার্লামেন্টারি’ বা অসংসদীয় শব্দ হিসেবে উল্লেখ করেন এবং তার প্রতিবাদ জানান।

Tags:

সম্পর্কিত খবর :