ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাটা নতুন বাজারে মাদক, জুয়া, বাল্যবিবাহ, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ন্যাশনাল হিউম্যান রাইটসের উদ্যোগে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেল ৪টায় বাটা নতুন বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল হিউম্যান রাইটস, ময়মনসিংহ বিভাগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন আজাদ।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাশিদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল হিউম্যান রাইটস, ময়মনসিংহ বিভাগের মহাসচিব মাহবুবে আলম জুয়েল, তারাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক শেখ নজরুল ইসলাম মাস্টার এবং সদস্য সচিব ডাঃ রফিকুল ইসলাম তালুকদার।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও ন্যাশনাল হিউম্যান রাইটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ন্যাশনাল হিউম্যান রাইটস, রামপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনটির রামপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার এবং তারাকান্দা উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান আনিস।
অনুষ্ঠানে সাংবাদিক আনিছুর রহমান উপস্থিত থাকবেন। তিনি আজকের খবর ময়মনসিংহ জেলা প্রতিনিধি এবং Morning Post ও Eyenewsbd.com-এর তারাকান্দা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
আলোচনা সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং এসব সামাজিক সমস্যার প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
স্থান: বাটা নতুন বাজার, তারাকান্দা, ময়মনসিংহ
তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
সময়: বিকেল ৪টা




