সাম্প্রতিক
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলার আগে মধ্যস্থতা চায় সরকার ফ্যামিলি কার্ডে ৪১ লাখ নারী, প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবেন বাড়তি ভাতা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ যুবক আটক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথিদের এক দিন ব্যাপী আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত, মহাদেবপুরে গৃহবধূ হত্যা মামলা: আত্মহত্যার নাটক ফাঁস, রিমান্ডে স্বামীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল-এ ছয় নবজাতকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একে একে ছয় নবজাতকের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে বিষয়টি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ব্যবস্থাপনা ত্রুটির প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য ব্যবহৃত ওয়ার্ডটি প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা ছিল না এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও যথাযথভাবে পরিচালিত হয়নি।

এছাড়া ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি বলে তদন্তে উঠে এসেছে।

কমিটির পর্যবেক্ষণে আরও বলা হয়, জন্মের পর শিশুদের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের বিশেষায়িত চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। তবে হঠাৎ জটিলতা দেখা দেওয়ার পরও যথাসময়ে জরুরি চিকিৎসা ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা ছিল।

প্রতিবেদনে হাসপাতালের প্রশাসনিক দুর্বলতা, পর্যাপ্ত তদারকির অভাব এবং কাঠামোগত সীমাবদ্ধতার বিষয়ও তুলে ধরা হয়েছে। এসব অনিয়ম ও গাফিলতির প্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :